মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে বাস খাদে পড়ে ১৬ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। রবিবার (১৯ মার্চ) সকালে শিবচরের কুতুবপুর এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস উল্টে এ হতাহতের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক জানান, ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে।
স্থানীয়দের বরাতে ওসি জানান, সকালের দিকে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস ঢাকার দিকে আসছিল। পদ্মাসেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে উল্টে পড়ে। এতে বাসটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই ১৪ জন প্রাণ হারান। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় মারা যান আরও দুইজন।
ওসি মোফাজ্জেল হক বলেন, ‘ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে। বহু হতাহত রয়েছে। সূত্র: প্রতিদিনের বাংলাদেশ (b/n)