POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় কৃষক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

কচুয়া প্রতিনিধি | প্রকাশিত: আগস্ট ২৫, ২০২০ | সময়: ৭:৫৯ অপরাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’উপলক্ষে কচুয়া উপজেলা কৃষক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ফল,বনজ ও ঔষধ জাতীয় গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন কচুয়া উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ¦ দেওয়ান ওয়াহিদুর রহমান, সাধারণ সম্পাদক প্রাণধন দে।
এসময় উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ন কবির প্রধান, ক্রীড়া সম্পাদক শ্যামল বৌদ্ধসহ উপজেলার কৃষকলীগের বিভিন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধন অনুষ্ঠান শেষে ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সভাপতি ও সাধারন সম্পাদকের কাছে ২ হাজার ফলজ,বনজ ও ঔষধ গাছের চারা বিতরণ করা হয়।

উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ¦ দেওয়ান ওয়াহিদুর রহমান, সাধারণ সম্পাদক প্রাণধন দে বলেন,বঙ্গবন্ধু আদর্শে সোনার বাংলা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। দেশ আজ হচ্ছে উন্নয়নে উন্নত। করোনা ভাইরাসসহ সকল সংকট সাহসীকতার সাথে মোকাবেলা করছে বর্তমান সরকার। দেশকে সবুজে সবুজে ভরে, সোনার বাংলায় হারানো প্রকৃতি ফিরিয়ে আনতেই, এ বৃক্ষরোপন কর্মসূচীর সূচনা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন