POPULAR BD NEWS
Popular BD News Logo

মমতাজ উদ্দিন পৌর প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ১২, ২০২৩ | সময়: ৯:৩১ অপরাহ্ণ

মমতাজ উদ্দিন পৌর প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

রোববার সকালে চাঁদপুর পুরান বাজার পূর্ব শ্রীরামদী আঃ গফুর মিয়াজী সড়কে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুর রহমান মিয়াজীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল।

অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন,চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি,চাঁদপুর পৌরসভার শিক্ষা উপকমিটির আহবায়ক ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর খালেদা বেগম, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মামুনুর রহমান দোলন, দাতা সদস্য মনিরুজ্জামান স্বপণ মিয়াজী, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি আব্দুল হান্নান মিয়াজী, বিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আকরাম হোসেন মিয়াজী, রাকিবুল হাসান মিয়াজী প্রমুখ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন মিয়াজীর তত্ত্বাবধানে ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন