কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আলেখারচর বিশ্বরোড এলাকা হতে ২০ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১।
র্যাব-১১, এর একটি আভিযানিক দল ১২ মার্চ ভোরে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আলেখারচর বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২০ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা নোয়াখালী জেলার সুবর্ণপুর থানার চরহাসান গ্রামের মোঃ কামাল উদ্দিনের ছেলে মোঃ জুয়েল (২৪) এবং কক্সবাজার জেলার রামু থানার পূর্ব হাজিরপাড়া গ্রামের মৃত নূর আলমের ছেলে মোঃ কাওসার (২৩)।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে
কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।