POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রেমিকের বাড়িতে প্রেমিকার বিষপান

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ১২, ২০২৩ | সময়: ৫:২৪ অপরাহ্ণ

নোয়াখালীর হাতিয়ায় প্রবাসী প্রেমিকের বাড়িতে প্রেমিকা বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন। এ ঘটনায় প্রেমিকের মা-বোনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে হাতিয়া থানা পুলিশ।

শনিবার সন্ধ্যার দিকে উপজেলার নলচিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে ওমান প্রবাসী আবুল কালামের সঙ্গে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ওই মেয়ের প্রেম ছিল। মোবাইল ফোনে তারা যোগাযোগ রাখতেন। বৃহস্পতিবার আবুল কালাম দেশে ফিরেন। এরপর শনিবার প্রেমিক-প্রেমিকা হাতিয়া সদরে সাক্ষাত করেন; কিন্তু সেখান থেকে কিছু না বলে আবুল কালাম বাড়িতে ফিরে যান।

এ ঘটনার জের ধরে একই দিন বিকালে মেয়েটি তার বড় বোনকে নিয়ে আবুল কালামের বাড়িতে যান। তাদের দেখে প্রেমিকের পরিবারের সদস্যরা উত্তেজিত হয়ে উঠেন। একপর্যায়ে বাগবিতণ্ডার জেরে প্রেমিক আবুল কালামের পরিবারের সদস্যরা দুই বোনকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। তখন সেখানে সঙ্গে থাকা ইঁদুর মারার ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন মেয়েটি।

হাতিয়া থানার ওসি আমির হোসেন বলেন, এ ঘটনায় ভিকটিমের বড় বোন ৬ জনের নাম উল্লেখ করে হাতিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিকের মা-বোনকে আটক করে থানায় আনা হয়েছে। তরুণীর শরীরে হালকা আঘাতের চিহ্ন রয়েছে। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সূত্র:যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন