POPULAR BD NEWS
Popular BD News Logo

সাকিবের জোড়া আঘাতে ম্যাচে ফিরল বাংলাদেশ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মার্চ ৬, ২০২৩ | সময়: ৫:১৫ অপরাহ্ণ

বাংলাদেশের দেওয়া ২৪৭ রানের লক্ষ্যে ব্যাট করছে ইংল্যান্ড। তবে শুরুতে ব্যাট করতে নেমে ইংলিশ দুই ওপেনার জেসন রয় এবং ফিল সল্ট দেখে শুনেই দলকে এগিয়ে নিচ্ছিলেন। তবে ইনিংসের নবম ওভারে সল্টকে ৩৫ রানের মাথায় ফিরিয়ে দেন সাকিব আল হাসান।

এরপরই ডেভিড মালানকে ফেরান পেসার এবাদত হোসেন। ব্যক্তিগত কোনো রান না করেই প্যাভিলিয়নের পথ ধরেন এই টপ অর্ডার ব্যাটার। পরের ওভারে বোলিংয়ে এসে আবারও আঘাত হানেন সাকিব। এবার তার শিকার ১৯ রান করা জেসন রয়। এই মুহূর্তে ইংলিশদের সংগ্রহ ১১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৫৬ রান।

এর আগে দিনের শুরুতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নামে বাংলাদেশ দল। তবে শুরুটা মোটেও ভালো ছিল না টাইগারদের। লিটন দাস-তামিম ইকবালরা পাননি বড় রানের দেখা।

তবে নাজমুল হোসেন শান্ত-সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমের অর্ধশতকে ভর করে বাংলাদেশ দল সংগ্রহ করে ২৪৬ রান সবকটি উইকেট হারিয়ে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন