POPULAR BD NEWS
Popular BD News Logo

কবর খুঁড়ে কবরের ভেতর মৃত নারীর পাশে বসে ছিল সফিকুল

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মার্চ ৪, ২০২৩ | সময়: ৪:২০ অপরাহ্ণ

রংপুরের কাউনিয়ায় এক নারীর কবরের ভেতর থেকে সফিকুল ইসলাম (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার সকালে জয়বাংলা বাজার সরকারি পাবলিক কবরস্থান থেকে তাকে আটক করা হয়।

আটক সফিকুল ইসলাম উপজেলার হারাগাছ পৌর এলাকার ধুমেরকুঠি পশ্চিমপাড়া গ্রামের আবুজারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে ওই নারীর স্বজনরা কবর জিয়ারত করতে গিয়ে কবরের মাটি খোঁড়া এবং মানুষের গোঙানোর শব্দ শুনতে পান। পরে ভয়ে সেখান থেকে ফিরে বাড়ির অন্য লোকদের জানান। বাকি স্বজনরা কবরস্থানে গিয়ে কবরের ভিতরে সফিকুলকে বসে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে সফিকুলকে আটক করে নিয়ে যায়।

সারাই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শফিকুল ইসলাম বলেন, আটক ওই যুবক নেশাগ্রস্ত। সে মানসিকভাবেও অসুস্থ। তাকে নিয়ে কয়েকবার সালিশও হয়েছে।

রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার (ওসি) রেজাউল করিম বলেন, এ ঘটনায় ধর্মানুভূতিতে আঘাত এবং কবরস্থানে অনধিকার প্রবেশ করার অপরাধে মামলা হয়েছে। তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন