POPULAR BD NEWS
Popular BD News Logo

ভারতের মহারাষ্ট্রে ১৮ বাংলাদেশি গ্রেফতার

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মার্চ ৪, ২০২৩ | সময়: ৪:০৬ অপরাহ্ণ

বসবাসের বৈধ কাগজপত্র না থাকায় ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের থানে জেলা থেকে ১৮ বাংলাদেশিকে গ্রেফতার করেছে রাজ্যপুলিশ। গ্রেফতারদের মধ্যে ১০ জনই নারী।

মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই ও থানে জেলার মাঝামাঝি একটি উপশহরের নাম নাভি মুম্বাই। নাভি মুম্বাইয়ের রাবালে পুলিশ স্টেশনের এক কর্মকর্তা বলেন, ‘নাভি মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় শুক্রবার কয়েকজন নারী-পুরুষ এসেছিলেন। তাদের মধ্যে একটি বিবাহিত যুগলও ছিলেন এবং রেস্তোরাঁয় তারা সেই যুগলের বিবাহবার্ষিকী পালন করেন।’

‘তাদের আচার-আচরণ ও গতিবিধি সন্দেহজনক মনে হওয়া রেস্তোরাঁ থেকে আমাদের কাছে ফোন আসে। আমরা তাদের অনুসরণ করে থানের একটি বাড়িতে মোট ১৮ জন বাংলাদেশি নারী-পুরুষের সন্ধান পাই। ভারতে বসবাসের বৈধ কাগজপত্র ও নথি দেখাতে না পারায় তাদেরকে ফরেনার্স অ্যাক্ট, ১৯৪৬ এবং পাসপোর্ট রুল, ১৯৫০’র আওতায় গ্রেফতার করা হয়েছে।’

গ্রেফতারকৃতদের সম্পর্কে আর বিস্তারিত তেমন কিছু বলেননি ওই পুলিশ কর্মকর্তা; কেবল বলেছেন, এই বাংলাদেশিরা গত এক বছরেরও বেশি সময় ধরে ভারতে অবস্থান করছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন