POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় ১১ কেজি গাঁজা’সহ গ্রেফতার: দুই

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ৩, ২০২৩ | সময়: ৬:৪৯ অপরাহ্ণ

কুমিল্লায় পৃথক দুইটি অভিযানে কুমিল্লা সদর দক্ষিণ ও কোতয়ালী মডেল থানা এলাকা হতে ১১ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-১১।

র‌্যাব-১১, এর একটি আভিযানিক দল ০২ মার্চ বিকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন শ্রীনিবাস এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০৫ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

পৃথক অন্য আরেকটি অভিযানে র‌্যাব-১১, এর একটি আভিযানিক দল ০২ মার্চ রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন অনণ্যপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০৬ গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার লালমাই থানার দোশারীচৌ গ্রামের আবুল কাশেমের ছেলে মোঃ খোরশেদ আলম (২৯) এবং কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার গাজীপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে রাজিব হাসান ওরফে রাজু (২৪)।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামী মোঃ খোরশেদ আলম (২৯) এর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আসামী রাজিব হাসান ওরফে রাজু (২৪) এর বিরুদ্ধে একই জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন