নির্বাচন অফিস থেকে বিভিন্ন সেবা সমূহের প্রদর্শনীর মধ্য দিয়ে চাঁদপুরে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস।
বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা নির্বাচন অফিসে জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান।
ওইসময় জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ পিপিএম ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জামশেদুল ইসলাম সিকদার সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে এই প্রতিপাদ্যে সকালে চাঁদপুরের হাজীগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
প্রথমেই উপজেলার নির্বাচন কার্যালয়ের সামনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করে পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৫ম জাতীয় ভোটার দিবসে উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাচন কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মাঈন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান মানিক, কৃষি অফিসার দিলরুবা খানম’সহ স্থানীয় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।