কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি চাঁদপুর এর প্রদত্ত তথ্য মতে, শুধুমাত্র হাজীগঞ্জে সরকারিভাবে ২০২২-২৩ অর্থবছরে কৃষি পুনবার্সনে সহায়তার আওতায় প্রণোদনা হিসেবে ১ হাজার ২শত ৫০ জন কৃষককে গম, ভূট্টা, সরিষা, সূর্যমুখি, চিনাবাদাম, সয়াবিন, পেঁয়াজ-রসুন, মুগ, মশুর ও খেসারী উৎপাদনে ৮ লাখ ৫২ হাজার টাকার বীজ ক্রয় সহায়তা দিয়েছে।
বোরো ধানের হাইব্রিড জাতের বীজ কৃষকদের মাঝে বিনামুল্যে বিতরণের জন্যে এ অর্থবছরে ২ হাজার ৮শত কৃষককে ১৪ লাখ ৭০ হাজার টাকা প্রণোদনা বরাদ্দ দেয়া হয়েছে ।
চলতি বোরো মৌসুমে বোরোর উচ্চফলনশীল জাতের বীজ ও সার ক্রয়ে ১ হাজার ৭শত কৃষককে ১০ লাখ ৩২ হাজার টাকা প্রণোদনা দিয়েছে সরকার।
পাটের আবাদ বৃদ্ধিতে ২শ ৮০ জন কৃষককে ৫৬ হাজার ৭শত টাকা প্রণোদনা প্রদান করা হয়েছে।
এ সব প্রণোদনা উপজেলা কৃষি অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রণীত কমিটির মাধ্যমে তালিকাভূক্ত কৃষকদের প্রদান করা হয়েচে বলে জানা গেছে।