POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় বিপুল পরিমাণ গাঁজা’সহ সুপন বড়ুয়া গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৩ | সময়: ৫:৩৮ অপরাহ্ণ

কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন কোটবাড়ী বিশ্বরোড এলাকা হতে ১১২ কেজি গাঁজা’সহ মাদক ব্যবসায়ী সুপন বড়ুয়া (২৯) গ্রেফতার।

এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি কভার্ড ভ্যান জব্দ করা হয়।

র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল ২৭ ফেব্রুয়ারী রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন কোটবাড়ী বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১১২ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার আব্দুল্লাহপুর গ্রামের মৃত দুলাল বড়ুয়ার ছেলে সুপন বড়ুয়া (২৯)।

র‌্যাব-১১, এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন