কচুয়ায় “কাদিরখিল সমাজ কল্যান যুব সংগঠন” এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৮.৩০ মিনিটে সহদেবপুর পশ্চিম ইউনিয়নের কাদিরখিল সমাজ কল্যান যুব সংগঠনের উদ্যোগে মতলব উত্তর উপজেলাধীন মোহনপুর পর্যটন স্পটের উদ্দেশ্যে মাইক্রোবাস যোগে ৯০ জন সদস্য নিয়ে যাত্রা করেন সংগঠনের দায়িত্বশীলরা।
কাদিরখিল সমাজ কল্যান যুব সংঘের বর্ষপূর্তি উদযাপন ও বার্ষিক বনভোজন উদযাপন কমিটির আহ্বায়ক ও সংগঠনের সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম সবুজ মুন্সির উদ্যোগে বনভোজন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ উল্লাহ মুন্সি ও সঞ্চালনা করেন মোঃ রিপন সরকার।
মোহনপুর পর্যটন কেন্দ্রটি মেঘনা নদীর মোহনায় প্রাকৃতিক স্বর্গরাজ্য ও নৈসর্গিক সৌন্দর্য্যে ভরা মনমুগ্ধকর পরিবেশে এই বনভোজনের আয়োজন করা হয়। অপরুপ সৌন্দর্য্যে মুগ্ধ মনোরম পরিবেশে আনন্দ ও ভালোবাসায় সংগঠনের সদস্যদের পারিবারিক মেলবন্ধনে মেতেছিল।
বনভোজনে সমাজ কল্যান যুব সংগঠনের সকল সদস্যবৃন্দ ও তাদের পরিবার পরিজন সহ অতিথিরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ আয়োজনে দুপুরের মধ্যহ্ন ভোজের পর সদস্য বৃন্দ সবাই বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে বনভোজনটিকে প্রাণবন্ত করে তোলেন। মুক্ত প্রাকৃতিক পরিবেশে সবাই হারিয়ে গিয়েছিল মুক্ত বিহঙ্গের মতো, এ ধরনের বনভোজন সংগঠনের সদস্যবৃন্দ দের মধ্যে আত্মার বন্ধন দৃঢ় করতে সাহায্য করে।
পরে সবার আকাঙ্ক্ষিত আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মোঃ ফরহাদ প্রধানীয়া, সহ সভাপতি শাহজালাল সিকদার, সহ সভাপতি জসিম উদ্দিন প্রধানীয়া, সহ সভাপতি ফারুক মুন্সি, সাধারন সম্পাদক মকবুল সিকদার, সহ-সাধারন সম্পাদ লিটন দরবেশসহ অন্যান্য সদস্যবৃন্দ।
দিনশেষে যারা বনভোজনে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সার্থক ও সুন্দর করে তুলেছেন তাঁদের সবাইকে সভাপতির ও বনভোজন উদযাপন কমিটির আহ্বায়ক এর পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।