POPULAR BD NEWS
Popular BD News Logo

দেশে ফিরে ১৬ দিন না পেরোতেই লাশ হলেন প্রবাসী

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৩ | সময়: ৪:৫২ অপরাহ্ণ

কুমিল্লার চান্দিনায় মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত ট্রাকের চাপায় গিয়াস উদ্দিন (২৮) নামে এক সৌদি আরব প্রবাসীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা গেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গিয়াসউদ্দিন চান্দিনা উপজেলার বরকরই ইউনিয়নের পদুয়ারপার এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি সৌদি আরব থেকে ছুটিতে দেশে আসেন গিয়াস উদ্দিন। সোমবার সকালে চান্দিনা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে স্মার্ট কার্ড সংগ্রহের উদ্দেশে রওনা হন। চান্দিনা এসে মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত একটি ট্রাক এসে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. ওবায়েদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।

সূত্র:কালের কণ্ঠ
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন