POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে বসন্ত বরণ উৎসব

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৩ | সময়: ৪:১২ অপরাহ্ণ

বুধবার সকালে চাঁদপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে বসন্ত বরণ উৎসব- ১৪২৯ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান।

বসন্ত বরণ উৎসবে কলেজের প্রাক্তন ও বর্তমানসহ প্রায় ২০০০ শিক্ষার্থী অংশগ্রহণে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।

কলেজের অর্থনীতি বিষয়ের সহকারী অধ্যাপক নুরুন নাহার ও ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ জহিরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের খান, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক ও সহযোগী অধ্যাপক ড. মোঃ মাসুদ হোসেন, শিক্ষক পরিষদ সম্পাদক ও সহকারী অধ্যাপক মোহাম্মদ ফিরোজ আলম
চৌধুরীসহ সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন