POPULAR BD NEWS
Popular BD News Logo

স্নাতক-স্নাতকোত্তর ছাড়া ফাজিল-কামিল মাদ্রাসার সভাপতি নয় : হাইকোর্ট

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ২০, ২০২০ | সময়: ৬:০০ অপরাহ্ণ

স্নাতক ডিগ্রি ছাড়া ফাজিল ও স্নাতকোত্তর ছাড়া কোনো ব্যক্তি কামিল মাদ্রাসার গর্ভনিং বডির সভাপতি হতে পারবেন না বলে অভিমত এসেছে উচ্চ আদালত থেকে। বগুড়ার এক মাদ্রাসার গভর্নিং বডির সভাপতির মনোনয়নের বৈধতা নিয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে দেওয়া রায়ে এ অভিমত দিয়েছেন হাইকোর্ট।

গত ২১ জানুয়ারি দেওয়া ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি ১৯ আগস্ট হাতে পেয়েছেন বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী মো. হুমায়ন কবির। রায়ে আদালত অভিমত দিয়েছেন, মাদ্রাসার সঙ্গে সঙ্গতি রেখে সভাপতি হওয়ার জন্য ফাজিল মাদ্রাসার ক্ষেত্রে স্নাতক ও কামিল মাদ্রাসায় মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে।

এ বিষয়ে গণমাধ্যমকে হুমায়ন কবির জানান, এখন প্রতিষ্ঠান প্রধান প্রথমে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে যোগ্যতা অনুযায়ী তিনজন ব্যক্তির নাম পাঠাবেন। তিনজনের মধ্যে থেকে ভিসি একজনকে সভাপতি পদে মনোনীত করবেন। সূত্র- দৈনিক বাংলাদেশ প্রতিদিন

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন