POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় চাঞ্চল্যকর রাজিব হত্যার প্রধান আসামি গ্রেফতার

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৩ | সময়: ৪:০৭ অপরাহ্ণ

কুমিল্লায় চাঞ্চল্যকর রাজিব হত্যা মামলার প্রধান আসামি আবু রাব্বি ওরফে বাপ্পাকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

আলোচিত এ হত্যাকাণ্ডের মামলার মাত্র ১৫ ঘণ্টার মধ্যেই তদন্ত কর্মকর্তা এসআই শেখ মফিজুর রহমান তাকে গ্রেফতার করতে সক্ষম হন।

রোববার গভীর রাতে নগরীর বিসিক শিল্পনগরীর তোয়ালে ফ্যাক্টরির পাশের খানকা শরিফ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোমবার ওই ঘাতক হত্যাকাণ্ডের দায় শিকার করে আদালতে ১৬৪ ধারায় শিকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি মাদক সেবন এবং বিক্রির কাজ দেখে ফেলাসহ পূর্বশত্রুতার জের ধরে নগরীর গোবিন্দপুর এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে বিসিক শিল্পনগরীর শ্রমিক রাজিব হোসেনকে (২৩) ছুরিকাঘাতে হত্যা করে সন্ত্রাসী মো. আবু রাব্বি ওরফ বাপ্পার ও তার সহযোগীরা।

সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন