POPULAR BD NEWS
Popular BD News Logo

আইইবি’র নির্বাচনে প্রকৌশলী মোহাম্মদ হোসাইন নির্বাচিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৩ | সময়: ৬:০৭ অপরাহ্ণ
আইইবি’র নির্বাচনে পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন প্রদত্ত ভোটের সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হয়।
৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবারে অনুষ্ঠিত আইইবি’র নির্বাচনে প্রদত্ত ভোটের সর্বাধিক ভোট পেয়ে পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
প্রকৌশলী মোহাম্মদ হোসাইন মোট ৩৭৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রকৌশলী আমিনুর রশিদ মাসুদ পেয়েছেন ৫৬৪ ভোট। নির্বাচনে ২টি প্যানেল প্রতিদ্বন্দ্বীতা করে। প্রকৌশলী মোহাম্মদ হোসাইন সবুর-মন্জু প্যানেল হতে নির্বাচিত হয়েছেন।
উল্ল্যেখ্য প্রকৌশলী মোহাম্মদ হোসাইন বর্তমানে আইইবি’র ভাইস প্রেসিডেন্ট। নির্বাচনে সবুর-মন্জু প্যানেলে প্রকৌশলী আব্দুস সবুর প্রেসিডেন্ট এবং মন্জুরুল হক মন্জু সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত সহ পূর্ণ প্যানেল নির্বাচিত হয়।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন