POPULAR BD NEWS
Popular BD News Logo

 হাজীগঞ্জ শান্তি সমাবেশ অনুষ্ঠিত

অপশক্তিরা বাংলাদেশকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে: শিক্ষামন্ত্রী 

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৩ | সময়: ৪:২৯ অপরাহ্ণ

বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক  ডা. দীপু মনি বলেছেন, অশান্তির বিরুদ্ধে আমাদের শান্তির সমাবেশ। আজকে কেন আমাদেরকে শান্তির সমাবেশ করতে হলো- তার অর্থ হচ্ছে পাকিস্তানীদের দোসর স্বাধীনতা বিরোধী একটি অপশক্তি যখন বাংলাদেশকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। তখন তাদের বিরুদ্ধে আমাদের এই শান্তির সমাবেশ। ধর্মের দোহাই দিয়ে যারা মানুষ হত্যা করছে, মানবতা বিরোধী জ্বালাও পড়াও করে দেশকে অকল্যাণের দিকে ধাবিত করছে তাদের বিরুদ্ধে আমাদের শান্তির সমাবেশ।

শনিবার চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত শান্তির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
 তিনি আরো বলেন, আযান যেমন মানুষকে কল্যাণের দিকে ডাকে। তেমনি আমাদের এই সরকার কল্যাণের দিকেই ডাকে। কিন্তু  একটি কুচক্রী মহল, যেমনি স্বাধীনতার যুদ্ধের সময় বিরোধিতা করে, দেশকে স্বাধীনতা অর্জন করতে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল, তখন তারা ব্যর্থ হয়েছে। স্বাধীন  সেই তারাই আজকে আবার উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে দেশকে অকল্যাণের দিকে ধাবিত করার চেষ্টা করছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সফিকুর রহমান মীরের  সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদের পরিচালনায় শান্তি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারি দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলার চেয়ারম্যান গাজী মো: মাইনুদ্দিন, হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অসম মাহবুব উল আলম লিপন।
ওই সময় হাজীগঞ্জ  সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানিয়ার সুমনসহ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সমাবেশে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও তারঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার সকল ইউনিয়নে আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন