POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় ৭.৫ কেজি গাঁজা’সহ শিপন গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৩ | সময়: ৬:৩৭ অপরাহ্ণ

কুমিল্লায় বিশেষ অভিযানে ৭.৫ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-১১।

র‌্যাব-১১, এর একটি আভিযানিক দলম ৯ জানুয়ারী বিকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৭.৫ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মধুঘর গ্রামের মোঃ হানিফের ছেলে মোঃ শিপন (২০)।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন