POPULAR BD NEWS
Popular BD News Logo

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৩ | সময়: ১২:২২ অপরাহ্ণ

পর্তুগালের সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আবদুল মমিন নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার মাধবপুর গ্রামে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯টায় বাইসাইকেলযোগে ফুড ডেলিভারিতে যাচ্ছিলেন। এমন সময় একটি দ্রুতগামী গাড়ির সঙ্গে ধাক্কায় আহত হন তিনি। পরে ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ, ফায়ার সার্ভিস এসে তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহত প্রবাসীর মরদেহ দেশে পাঠানোর জন্য পর্তুগালে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক ও বিভিন্ন নেতৃবৃন্দ উদ্যোগ গ্রহণ করেছেন। এ উপলক্ষে রাজধানী লিসবনের বাংলাদেশি অধ্যুষিত অঞ্চলের মিনহালস কিচেন রেস্টুরেন্টে আগামী শনিবার (১১ ফেব্রুয়ারি) বাদ মাগরিব পর্তুগাল আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন একটি আলোচনা সভার আহ্বান জানিয়েছেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন