POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব পৌর ৬ নং ওয়ার্ডে জাতীয় শোক দিবস পালিত

মাহফুজ মল্লিক | প্রকাশিত: আগস্ট ১৯, ২০২০ | সময়: ১১:১৯ অপরাহ্ণ

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মতলব পৌরসভার ৬ নং ওয়ার্ডে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ফারুক হোসেন মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন জননেত্রী শেখ হাসিনা পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সেবক সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খান মোঃ বাবুল,৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মামুনুর রশীদ মৃধা, সাবেক মেম্বার বৈরাম খানসহ আ’ লীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন