POPULAR BD NEWS
Popular BD News Logo

তুরস্কে ভূ‌মিকম্পে নিখোঁজ এক বাংলাদে‌শিকে উদ্ধার

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৩ | সময়: ৯:৩০ পূর্বাহ্ণ

ভূ‌মিকম্পে তুরস্কে আজাজ শহরে নিখোঁজ দুই বাংলাদেশির মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া নুর আলম নামের ওই বাংলাদে‌শি সুস্থ আছেন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

তুরস্ক সময় সোমবার সন্ধ্যার দিকে নুর আলম নামে ওই বাংলাদেশিকে উদ্ধার করা হয়। কিন্তু তার সঙ্গী গোলাম সাইদ রিংকু এখনও নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন ইস্তান্বুলে বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মেদ নুর-আলম। তারা দুজন তুরস্কের আজাজ শহরে বসবাস কর‌ছিলেন।

ইস্তাম্বুলে বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ নুরে আলম এ তথ্য জা‌নিয়েছেন।

জানা গেছে, নিখোঁজ বাংলাদে‌শি রিংকুর বা‌ড়ি বগুড়ায়।

সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক-সিরিয়া সীমান্তে শক্তিশালী ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮।

ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় প্রাণহানির সংখ্যা তিন হাজার ৬০০ জন ছাড়িয়ে গেছে। এখনো অসংখ্য মানুষ ধসে যাওয়া হাজার হাজার ভবনের নিচে চাপা পড়ে আছে। যে কারণে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছে কর্তৃপক্ষ।

কনসাল জেনারেল বলেন, ‘ওই অঞ্চলে অল্প সংখ্যক বাংলাদেশি থাকেন। আমরা এখন পর্যন্ত আর কোনও হতাহতের খবর পাইনি। এছাড়া সাতজন বাংলাদেশি শিক্ষার্থীকে ভূমিকম্প বিধ্বস্ত গাজিয়ানতেপ অঞ্চলের একটি বিশ্ববিদ্যালয়ে আশ্রয় দেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, এখন ওই অঞ্চলে আবহাওয়া প্রায় শূন্য ডিগ্রির কাছে। বৈরি পরিস্থিতির কারণে উদ্ধার তৎপরতা কিছুটা ধীরগতিতে চলছে।

  • ওই অঞ্চলে প্রায় ৫০ জন বাংলাদেশি বসবাস করেন। কিছু সংখ্যক সেখানে ব্যবসা করেন। আবার অনেকে এনজিওতে চাকরি করেন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন