POPULAR BD NEWS
Popular BD News Logo

বাবাকে হত্যার পর থানায় গিয়ে ছেলের আত্মসমর্পণ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৩ | সময়: ৩:৫৮ অপরাহ্ণ

ঠাকুরগাঁও শহরের শান্তিনগর মহল্লায় ছেলের হাতে বাবা খুন হওয়ার ঘটনা ঘটেছে। বাবাকে খুন করার পরে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন ছেলে। ঘাতক ছেলেটি মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন স্থানীয়রা।

রোববার গভীর রাতে এই ঘটনা ঘটে।

নিহত ফজলে হক চার ছেলে ও দুই মেয়ের বাবা। ঘাতক গোলাম আজম তার দ্বিতীয় ছেলে। তিনি রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। শিক্ষা শেষে তিনি দিনাজপুরে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তার স্ত্রী এবং এক সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার দিন ঘাত গোলাম আজম তার বাবাকে শয়ন কক্ষে শ্বাসরোধ করে হত্যা করে। মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে বাবার বুকে ছুরিকাঘাত করে।

ঠাকুরগাঁও থানার ওসি কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন গোলাম আজম তার বাবাকে হত্যা পর থানায় এসে আত্মসমর্পণ করেন।

তিনি আরও জানান, ঘাতক গোলাম আজম মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিক তদন্তে জানা যায়।

নিহত ফজলে হকের লাশ ময়নাতন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

সূত্র: যুগান্তর

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন