POPULAR BD NEWS
Popular BD News Logo

কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৩ | সময়: ১০:২২ পূর্বাহ্ণ

কুয়েতে সড়ক দুর্ঘটনায় আলমগীর কাজী (৩০) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের সরদার কান্দি গ্রামের হাসেম কাজির ছেলে।

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে কুয়েতের সৌদি আরব-ইরাক সীমান্তবর্তী এলাকা আবদালীতে এ দুর্ঘটনা ঘটে।

আলমগীর কাজি কুয়েতের জাহারা নামে একটি কোম্পানির মাইক্রোবাস চালক ছিলেন।

নিহতের সহকর্মী বেলাল হোসেন জানান, আলমগীর কাজি পরিবারের হাল ধরতে ২০০৫ সালে কুয়েতে আসেন। তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। ২০১৯ সালে করোনার শুরুর আগে দেশে ছুটিতে গিয়ে বিয়ে করেন এবং তার তিন বছরের একটি ছেলে রয়েছে। চলতি বছরের মে মাসে ছুটিতে বাংলাদেশ যাওয়ার কথা ছিল।

তিনি জানান, কাগজপত্র ও আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে পাঠানো হবে। বর্তমানে তার লাশ ফরওয়ানিয়া হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সূত্র :যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন