POPULAR BD NEWS
Popular BD News Logo

নয় মাসে কোরআন হেফজ করলেন দুই শিক্ষার্থী

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৩ | সময়: ১০:২৩ পূর্বাহ্ণ

রাজবাড়ীর পাংশা উপজেলায় মাত্র ৯ মাসেই পবিত্র কোরআন হেফজ করে নজির স্থাপন করেছেন ফাতেমা খাতুন (১৩) ও সুমাইয়া খাতুন(১৩) নামের দুই শিক্ষার্থী।

তারা উপজেলার মৌরাট ইউনিয়নের জীবননালা গ্রামের আল-কারীম তাহফিজুল কুরআন মহিলা মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী।

ফাতেমা খাতুন জীবননালা গ্রামের মুহাম্মদ মিরাজ মন্ডলের মেয়ে। সুমাইয়া খাতুন একই ইউনিয়নের রুপিয়াট গ্রামের আইয়ুব মন্ডলের মেয়ে।

আল কারীম তাহফিজুল কুরআন মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মুহাম্মাদ শেখ মহিউদ্দিন মানিক জানান, হিফজ শুরু করার পরেই আমরা ফাতেমা ও সুমাইয়ার মধ্যে অন্য রকম প্রতিভা খেয়াল করি।

তিনি বলেন, নূরানি ও নাজেরা শাখায় পড়াশোনা শেষ করতে সময় লাগে প্রায় তিন বছর। সেখানে তাদের সময় লেগেছে মাত্র নয় মাস। ফাতেমা ও সুমাইয়ার প্রবল ইচ্ছা, প্রতিষ্ঠানের শিক্ষিকাদের প্রচেষ্টা ও পরিবারের সহযোগিতায় আল্লাহর অশেষ রহমতে তারা এই বিশেষ কাজটি করতে পেরেছে। আমি তাদের সার্বিক উন্নতি কামনা করছি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন