POPULAR BD NEWS
Popular BD News Logo

ডেঙ্গিতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন ১০ রোগী

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৩ | সময়: ৫:২৮ অপরাহ্ণ

ডেঙ্গিতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত সাতজনের মৃত্যু হলো। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গি শনাক্ত হয়ে ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে তিনজন ভর্তি হয়েছেন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৪২ জন ডেঙ্গি রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২৫ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ১৭ জন ডেঙ্গি রোগী।

এতে বলা হয়, চলতি বছর ডেঙ্গি আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৫৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৫৮ জন ও ঢাকার বাইরে ৩০৩ জন। আর এখন পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩৯ জন। তাদের মধ্যে ঢাকায় ২৫৬ ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ২৮৩ জন।

সূত্র: যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন