POPULAR BD NEWS
Popular BD News Logo

দশ দফা দাবিতে

নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৩ | সময়: ৩:৩৫ অপরাহ্ণ

বিভিন্ন দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু হয়েছে। সমাবেশ উপলক্ষে শনিবার সকাল থেকেই হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকেরা নয়াপল্টনে জমায়েত হচ্ছেন। নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত  রাস্তার একপাশ ভরে গেছে।

খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা আসছেন। বেলা দুইটায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।

বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপণ্যের দাম কমানো, সরকারের পদত্যাগসহ দশ দফা দাবিতে এই সমাবেশ করছে বিএনপি এবং তাদের সমমনা দল ও জোট।

ঢাকার সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। মঞ্চে উপস্থিত রয়েছেন ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন