কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন সুয়াগঞ্জ বাজার এলাকা হতে ১৫.৫ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১।
র্যাব-১১, এর একটি আভিযানিক দল গত ০১ জানুয়ারী রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন সুয়াগঞ্জ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৫.৫ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা নারায়নগঞ্জ জেলার সদর থানার ইশাখা গ্রামের মিজানুর রহমানের ছেলে মোঃ রমজান আলী (২০) এবং বরিশাল জেলার হিজলা থানার খোমনা
গোবিন্দপুর গ্রামের রতন বয়াতির ছেলে মোঃ ইসমাইল (২০)।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হেসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।