POPULAR BD NEWS
Popular BD News Logo

৭০০ টাকার জন্য ওষুধ ব্যবসায়ীকে খুন

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৩ | সময়: ৩:৪০ অপরাহ্ণ

কুষ্টিয়ার কুমারখালীতে পাওনা ৭০০ টাকা নিয়ে বাকবিতণ্ডার জেরে আবদুর রাজ্জাক (৪০) নামে এক ওষুধ ব্যবসায়ীকে ফালা দিয়ে বিদ্ধ করে হত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকালে জগন্নাথপুর ইউনিয়নের চরজগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাজ্জাক চরজগন্নাথপুর গ্রামের মৃত ভাদু বিশ্বাসের ছেলে। এ সময় গুরুতর আহত হন তার চাচা সাবেক ইউপি সদস্য জাবেদ আলী।

এলাকাবাসী জানান, ওষুধ ব্যবসায়ী আবদুর রাজ্জাকের চাচা সাবেক ইউপি সদস্যের কাছে একই এলাকার হাচেন মুন্সির ছেলে জহুরুল মুন্সি বৃহস্পতিবার সকালে পাওনা সাতশত টাকা চান। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় জহুরুলসহ তার পরিবারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করলে রাজ্জাক ফালা বিদ্ধ হন এবং তার চাচা জাবেদ গুরুতর আহত হন।

পরে তাদের উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজ্জাককে মৃত ঘোষণা করেন। জাবেদ আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

কুমারখালী থানার ওসি মো. মহসীন হোসাইন জানান, তুচ্ছ ঘটনা কেন্দ্র করে রাজ্জাক নামে এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া চলছে।

 

সূত্র: যুগান্তর

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন