POPULAR BD NEWS
Popular BD News Logo

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের ইথিওপিয়া শাখার কমিটির অনুমোদন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৩ | সময়: ১২:০৭ অপরাহ্ণ

এসো এক হই অধিকারের কথা কই- শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের দক্ষিণ আফ্রিকার দেশ ইথিওপিয়া শাখার কমিটি অনুমোদন করা হয়েছে।

এক বছর মেয়াদী কমিটিতে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হলেন চাঁদপুরের মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় ও সাধারণ সম্পাদক জাকির হোসেন।

অন্যান্যদের মাঝে কমিটিতে রয়েছেন সহ-সভাপতি পদে মোঃ শাহজালাল, মোঃ সেলিম হোসেন ও আনোয়ারুল ইসলাম মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আদনান চৌধুরী, সিদ্দিকুর রহমান ও জাহাঙ্গীর হোসেন। সাংগঠনিক সম্পাদক পদে ইফতিয়ার উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে হুমায়ুন কবির, শহিদুল, দপ্তর সম্পাদক ইফতাখারুল ইসলাম সবুজ, অর্থ সম্পাদক শফিক ইসলাম, সহ অর্থ সম্পাদক ইব্রাহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল হোসেন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক ফেরকান, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম রাজকুমার, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ রাসেল হাওলাদার।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন