POPULAR BD NEWS
Popular BD News Logo

শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ বৃদ্ধার মৃত্যু

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৩ | সময়: ৩:৪৩ অপরাহ্ণ

পাবনার সাঁথিয়া থানার আতিয়াকোটা এলাকায় শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ রোমেছা খাতুন (৭৫) রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন।

সোমবার বেলা ১১ টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। আগুন পোহাতে গিয়ে গত শুক্রবার দগ্ধ হয়েছিলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য তাকে খ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন ঢাকা পোস্টকে বলেন, শনিবার সন্ধ্যা ৬টায় জরুরি বিভাগে ভর্তি হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে জরুরি বিভাগে মারা যান তিনি। তার শরীরে ৩০ শতাংশ পুড়েছিল।

নিহত রোমেছা খাতুনের পুত্রবধূ তাসলিমা বলেন, শুক্রবার আগুন পোহাতে গিয়ে তার শরীরে আগুন লেগে যায়। প্রথমে তাকে সদর হাসপাতালে নিয়ে যাই। পরদিন উন্নত চিকিৎসার জন্য তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন