POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় বিপুল পরিমাণ বিদেশী মদ’সহ সবুজ গ্রেফতার: পিকআপ জব্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৩ | সময়: ৩:১৫ অপরাহ্ণ

কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন টমছম ব্রীজ এলাকা হতে বিশেষ প্রক্রিয়ায় মাদক পরিবহনের সময় ১১৩৬ বোতল বিদেশী মদ’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-১১।

এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

র‌্যাব-১১ , এর একটি আভিযানিক দল ৩০ জানুয়ারী সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন টমছম ব্রীজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে বিশেষ প্রক্রিয়ায় এসি’র পুরাতন যন্ত্রাংশের ভিতরে করে পরিবহনের সময় ১১৩৬ বোতল বিদেশী’সহ একজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার মুরাদনগর থানার সিংহারিয়া গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ সবুজ মিয়া (২৭)।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন