POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে প্রবীণ আওয়ামীলীগ কর্মীকে কামরুজ্জামান মিন্টুর হুইল চেয়ার বিতরণ

ইমতিয়াজ সিদ্দিকী তোহা | প্রকাশিত: আগস্ট ১৭, ২০২০ | সময়: ৮:৩৩ অপরাহ্ণ

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষে শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগ এর পক্ষ থেকে প্রবীণ আওয়ামী লীগের কর্মীকে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

গেল সোমবার উপজেলার মেহার উত্তর ইউনিয়নের দেবীপুর গ্রামের মোঃ আকু মিয়াকে তার বসত বাড়ীত গিয়ে হুইল চেয়ার প্রদান করেন,চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান মিন্টু।

এ সময় উপস্থিত ছিলেন, দেবীপুর গ্রামের আওয়ামী লীগ নেতা মোঃ কামরুল হাসান ও শাহরাস্তি উপজেলা ছাত্রলীগ নেতা মাজহারুল ইসলাম বাবলা প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন