POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় ফেন্সিডিল ও গাঁজা’সহ গ্রেফতার দুই: প্রাইভেটকার জব্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৩ | সময়: ৩:০৩ অপরাহ্ণ

কুমিল্লায় পৃথক তিনটি অভিযানে ৮১ বোতল ফেন্সিডিল ও ৪০ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-১১।

র‌্যাব-১১, এর একটি আভিযানিক দল ২৭ জানুয়ারী দুপুরে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন জগন্নাথপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৮১ বোতল ফেন্সিডিল’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

পৃথক আরেকটি অভিযানে র‌্যাব-১১, এর একটি আভিযানিক দল গত ২৭ জানুয়ারী সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বালুতুপা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

পৃথক অন্য আরেকটি অভিযানে র‌্যাব-১১, এর একটি আভিযানিক দল ২৭ জানুয়ারী রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন কৃষ্ণপুর এলাকায় বিশেষ অভিযান
পরিচালনা করে। উক্ত অভিযানে ১২ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল গ্রামের মৃত আজিবুরের ছেলে মোঃ আসলাম (৩২)ও কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার বারপাড়া গ্রামের মৃত ফারুকের ছেলে মোঃ মাসুম খন্দকার (২১)।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন