POPULAR BD NEWS
Popular BD News Logo

পাঠ্যক্রম বাতিলের দাবিতে মানববন্ধন

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩ | সময়: ৫:৩৭ অপরাহ্ণ

শিক্ষাক্রম ২০২৩ সংস্কার ও বিতর্কিত পাঠ্যক্রম বাতিলের দাবিতে পটুয়াখালীর বাউফলে  মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় ইসলামী ছাত্র আন্দোলন বাউফল উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ কর্মসুচী অনুষ্ঠিত হয়।

ইসলামী ছাত্র আন্দোলন বাউফল উপজেলা শাখার সহসভাপতি আবু সালেহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদ উল্লাহ আল হাদীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের বাউফল শাখার সভাপতি মাওলানা নজরুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ছান আলী, বাউফল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মামুনুর রশিদ প্রমুখ।

কর্মসূচিতে কয়েকশ নেতাকর্মী অংশগ্রহণ করেন।

 

সূত্র: যুগান্তর

Ni/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন