POPULAR BD NEWS
Popular BD News Logo

লক্ষ্মীপুর ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিক নিহত

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৩ | সময়: ৪:৩৩ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের রায়পুরের নতুনবাজারের খাজুরতলা এলাকার একটি তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার বেলা ১০টার দিকে ছাদে কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে এ দুর্ঘটনা ঘটেছে।
https://youtu.be/g23Y1PFSCdM

নিহত শ্রমিকের নাম মো. রানা (৩৫)। তিনি পৌরসভার মধুপুর গ্রামের বাহার উদ্দিনের ছেলে। তার স্ত্রী ও এক সন্তান রয়েছে।

নিহতের বন্ধু মো. মাসুদ বলেন, গত কয়েক দিন ধরে রানা কাজ খোঁজ করছিলেন। দুদিন আগেও তিনি তার কাছে আসেন। সোমবার সকালে খাজুরতলায় প্রবাসী জিহাদের ভবনের ছাদের সামনের অংশে কীভাবে রঙ করবেন তা দেখতে রানাকে বলেছিলাম।

কিন্তু রানা ছাদে ওঠার আগেই বিদ্যুতের তাড়ে জড়িয়ে ছাদ থেকে নিচে পড়ে গলায় রড ঢুকে গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া জানান, ঘটনা শুনেছি। লাশ স্বজনরা তাদের বাড়ি নিয়ে গেছেন। কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন