POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ড্রেজার মালিককে ২০ হাজার টাকা জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ১৬, ২০২০ | সময়: ৪:২২ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলারম কৃষি জমি থেকে বালু উত্তোলন করায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে প্রশাসন।
রোববার দুপুরে উপজেলার ৫নং সদর ইউনিয়নের মাতৈন পূর্বপাড়া এলাকায় কৃষিজমি থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর আওতায় ২০,০০০টাকা জরিমানা করা হয়।
ওইসময় ড্রেজার মেশিন খুলে ফেলা হয় এবং সতর্ক করে দেয়া হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন