POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রগতি সরণিতে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৩ | সময়: ৩:১৯ অপরাহ্ণ

রাজধানীর প্রগতি সরণি এলাকায় ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসের ধাক্কায় নর্দান ইউনিভার্সিটির এক ছাত্রী নিহত হয়েছেন।

রোববার দুপুর পৌনে ১টায় ভাটারা থানা এলাকার প্রগতি সরণিতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম নাদিয়া (২৪)। তিনি বিশ্ববিদ্যালয়টির ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আকলিমা খাতুন বলেন, দুপুরের দিকে নাদিয়া তার বন্ধুর মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন। এসময়  ভিক্টর পরিবহনের একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নাদিয়া মারা যান।

তিনি বলেন, নাদিয়ার বন্ধু মোটরসাইকেল চালক অক্ষত আছেন। নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে ভিক্টর পরিবহনের বাসটি আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে বলেও জানান তিনি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন