POPULAR BD NEWS
Popular BD News Logo

তিব্বতে তুষারধসে নিহত অন্তত ২৮

ডেস্ক নিউজ | প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৩ | সময়: ৪:৪৯ অপরাহ্ণ

তিব্বতের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের নিংচি শহরে তুষারধসে অন্তত ২৮ ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার শেষ ভাগে এ খবর জানিয়েছে শিনহুয়া সংবাদ সংস্থা।

এক প্রতিবেদনে তারা বলে, ঘটনাস্থলে উদ্ধারকাজের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। এতে স্থানীয় কর্তৃপক্ষের নিয়োজিত ১ হাজার ৩৪৮ জন ব্যক্তি অংশ নিয়েছিলেন।

শিনহুয়া নিউজ এজেন্সি আরও জানায়, ২৩৬টি সরঞ্জাম দিয়ে সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ উদ্ধার প্যাসেজ তৈরি করেছিল তারা।

আরেক সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদন চীনের পশ্চিমাঞ্চলের এক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, এ সময় ৫৩ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে পাঁচজন গুরুতর আহত ছিলেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, মঙ্গলবার স্থানীয় সময় ৮টার দিকে মেইনলিং কাউন্টি এবং পাই গ্রামের এক শাখা সড়কে এ তুষারধসের ঘটনা ঘটে। এতে রাস্তায় থাকা মানুষ ও গাড়ি আটকা পড়ে। তুষারধস হয়েছে প্রায় সাড়ে চার হাজার মিটার উচ্চতার ডক্সং লা পাহাড় থেকে।

শিনহুয়ার খবরে বলা হয়েছে, ভারী বাতাসের কারণে তুষারধসের ঘটনা ঘটেছিল।

সূত্র: প্রথম আলো

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন