POPULAR BD NEWS
Popular BD News Logo

নোয়াখালীতে সাড়ে সাত কোটি টাকার কারেন্ট জাল জব্দ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৩ | সময়: ৪:০৪ অপরাহ্ণ

নোয়াখালীর হাতিয়াতে অভিযান চালিয়ে ২২ লাখ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার জাহাজমারা বাজার এলাকায় অভিযান চালিয়ে জাল গুলো জব্দ করা করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন, কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরের দিকে উপজেলার জাহাজমারা বাজার এলাকার ৩টি গুদামে অভিযান চালিয়ে ২২ লাখ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৭কোটি ৭০ লাখ টাকা।

তবে অভিযানকালে গুদামের প্রকৃত মালিককে খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযান চলাকালীন সময় উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা মেরিন ফিসারিজ কর্মকর্তা এম আজহারুল ইসলাম। পরে জব্দকৃত জালগুলো উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ফেলা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন