POPULAR BD NEWS
Popular BD News Logo

মৃত্যুর কাছে হার মানলেন সংবাদ উপস্থাপিকা ডা. নাতাশা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৩ | সময়: ৩:৫৯ অপরাহ্ণ

সংবাদ উপস্থাপক চিকিৎসক এন কে নাতাশা মারা গেছেন। তিনি সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সহযোগী অধ্যাপক ছিলেন।

বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তার মৃত্যুর তথ্য জানিয়েছেন আইইডিসিআরের উপদেষ্টা চিকিৎসক মুশতাক হোসেন। তিনি জানান, আইইডিসিআর প্রকাশিত ন্যাশনাল জার্নাল অব পাবলিক হেলথের ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন।

বেসরকারি স্যাটেলাইট চ্যানেল আরটিভির প্রতিষ্ঠাকালে সংবাদ উপস্থাপক হিসেবে কাজ শুরু করেন নাতাশা। সবশেষ তিনি মাছরাঙা টেলিভিশনে সংবাদ উপস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

চিকিৎসক মুশতাক হোসেন বলেন, ২০১৯ সালের মাঝামাঝিতে নাতাশার স্তন ক্যানসার ধরা পড়ে। এরপর দেশে ও দেশের বাইরে চিকিৎসা নেন তিনি। ২০২০ সালের মার্চে তার স্তন ক্যানসারের সার্জারি করা হয়। গত বছরের সেপ্টেম্বরে সুস্থ হয়ে উঠে আবার সংবাদ উপস্থাপনা শুরু করেন। কিন্তু গত ডিসেম্বর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।

গতকাল রাতে হার্ট অ্যাটাক করলে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন