POPULAR BD NEWS
Popular BD News Logo

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে জাতীয় শোক দিবস পালিত

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশিত: আগস্ট ১৬, ২০২০ | সময়: ১২:৫২ পূর্বাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট সকাল ১১টায় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।

উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ. কে. এম. মোশাররফ হোসাইন| অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনাপর্বে মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. মোঃ আবু তাহের, বিশেষ আলোচক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন জনাব কে আহমেদ আলম ও কোষাধ্যক্ষ এইচ টি এম কাদের নেওয়াজ এবং উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বিশবিদ্যালয়ের ভর্তি ও জনসংযোগ বিভাগের উপপরিচালক ও প্রধান দীপ্তি সরকার।

অনুষ্ঠানের শেষে বঙ্গবন্ধু ও তার তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের অয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় গ্রন্থাগারে বঙ্গবন্ধু কর্ণারের একটি অংশের উদ্বোধনে ও অংশ নেন আমন্ত্রিত সবাই। বর্তমান প্রজন্ম যেন জাতির পিতার জীবন ও দর্শন সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করতে পারে সেই মহৎ উদ্দেশ্যেই এই কর্ণারের উদ্বোধন করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন