কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বিষ্ণুপুর এলাকা হতে ১৬.৫ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১।
র্যাব-১১, এর একটি আভিযানিক দল ১৬ জানুয়ারী দুপুরে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বিষ্ণুপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৬.৫ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানাধীন নাইঘর দক্ষিণপাড়া
গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ আল আমিন (৩০)।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।