POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় গাঁজা ও বিদেশী মদ’সহ গ্রেফতার দুই: সিএনজি জব্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৩ | সময়: ৩:৩৫ অপরাহ্ণ

কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পিপুলিয়া পূর্ব বাজার এলাকা হতে ১০ কেজি গাঁজা ও ১৫ বোতল বিদেশী মদ’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে করে র‌্যাব-১১।

এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

র‌্যাব-১১, এর একটি আভিযানিক দল ১৪ জানুয়ারী রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পিপুলিয়া পূর্ববাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১০ কেজি গাঁজা ও ১৫ বোতল বিদেশী মদ’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার কনেশতলা গ্রামের ইমান হোসেনের ছেলে পিয়াত হোসেন (২০); এবং  একই থানার শ্রীপুর গ্রামের আবুল
কালামের ছেলে মোঃ আহসান (২০)।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত
আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন