POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় গাঁজা ও বিদেশী মদ’সহ গ্রেফতার: তিন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৩ | সময়: ৫:৪৮ অপরাহ্ণ

কুমিল্লায় পৃথক তিনটি অভিযানে ১৬.৫ কেজি গাঁজা ও ১৬ বোতল বিদেশী মদ’সহ তিনজন মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে র‌্যাব-১১।

এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দকরা হয়।

র‌্যাব-১১, এর একটি আভিযানিক দল ১১ জানুয়ারী দুপুরে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন পাঁচথুবী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১২.৫ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

পৃথক অন্য আরেকটি অভিযানে ১১ জানুয়ারী দুপুরে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন দীঘিরপাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৬ বোতল বিদেশী মদসহ’সহ একজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করে।

পৃথক অন্য আরেকটি অভিযানে ১১ জানুয়ারী রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন শ্রীবল্লভপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা  খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার তুলাতলী গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে মোঃ লিটন হোসেন (২০), কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানা গোলাবাড়ী সাহাপুর গ্রামের মৃত আবুল কালামের ছেলে মোঃ আরিফ হোসেন (১৯), পটুয়াখালী জেলার বাউফর থানার পূর্ব ইন্দ্রকুল গ্রামের এস এম বাহাউদ্দিনের ছেলে মোঃ জুবায়ের হোসেন (৪০)।

 

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামী বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল ও সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন