POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় বিএনপির কর্মসূচিতে নেতাকর্মীদের ঢল

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৩ | সময়: ৪:০২ অপরাহ্ণ

১০ দফা দাবি বাস্তবায়ন ও বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে ১৬ জানুয়ারি সারা দেশে জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে বিএনপি।

বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, অবিলম্বে সরকারকে পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করতে হবে। নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, সাধারণ মানুষ আজ বলছে, তারা আর পারে না। চাল কিনতে পারে না। খাদ্য কিনতে পারে না। ওয়াসার এমডি আমেরিকায় ১৪টি বাড়ি কিনেছে। তিনি কত হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। আজকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। তারা সব ব্যাংক লুটে ফোকলা করে দিয়েছে। সরকার লুটের রাজ্য গড়ে তুলেছে।

মির্জা ফখরুল বলেন, তাদের লক্ষ্য হচ্ছে— সবকিছু নিয়ন্ত্রণ করে আবারও একদলীয় শাসন কায়েম করা। আমরা সেটি হতে দেব না। আমরা দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করব। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। আজকে জনগণ জেগে উঠেছে। সুশীল সমাজের প্রতিনিধিরা জেগে উঠেছে। গণমাধ্যমও ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করেও ১০ ডিসেম্বর ঢাকার গণসমাবেশ বানচাল করা যায়নি। ঢাকাসহ দেশের মানুষ সফল করেছেন। আসুন, আমরা ‘৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করার লক্ষ্যে নতুন প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়তে ঐক্যবদ্ধ হই।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন