POPULAR BD NEWS
Popular BD News Logo

বিয়ে বাড়িতে হাজির এক কনের ৭০ বর! 

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৩ | সময়: ৫:২৯ অপরাহ্ণ

বিয়ে একজনের কিন্তু কনের বাড়িতে বর সেজে হাজির হয়েছেন ৭০ জন বর।

শুক্রবার চমকপ্রদ এ ঘটনাটি ঘটেছে মুন্সীগঞ্জের সদর উপজেলার ধলাগাঁও এলাকায়। তবে এ ঘটনায় কোনো বিব্রতকর পরিস্থিতির শিকার হতে হয়নি কাউকে।

একই জেলার টঙ্গীবাড়ি উপজেলার বেতকা এলাকার তারেক আজিজ রাজনের সঙ্গে স্থানীয় আমেনা আক্তার স্বর্ণালীর বিয়ের আয়োজনকে স্মরণীয় করতেই এমন কাণ্ড ঘটিয়েছে বরের বন্ধুরা।

বরযাত্রীর বাইকের বহরে সবাই শেরওয়ানি-পাগড়ি পরে বর সেজে ৭০ জন কনের বাড়িতে হাজির হয়েছিলেন। গেট আটকে দাঁড়িয়ে থাকা কনেপক্ষ তাদের দেখে প্রথমে বিপাকে পড়েছিল। এক বরযাত্রীতে এত বর দেখে কনেপক্ষের অতিথিরাও অবাক হয়ে গিয়েছিলেন। পরে বিষয়টি বুঝতে পেরে সেখানে সবার মধ্যে হাসির রোল পড়ে যায়। নতুন জীবনে সবার কাছে দোয়া চেয়েছেন নব দম্পতি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন