POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে মেহেগনি গাছের উপর স্ট্রোক করে প্রবাসীর মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৩ | সময়: ৩:৪১ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে গাছের উপরে উঠলে সেখানে স্ট্রোক করে এক প্রবাসীর মৃত্যুর খবর পাওয়া যায়।

৪ জানুয়ারি বুধবার বিকালে উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের পিরোজপুর গ্রামের মৃত আ. রহমানের ছেলে প্রবাসী রুহুল আমিন(৬০) ঘরের পাশে ছোট একটি মেহেগনি গাছের উপর উঠলে সেখানে ষ্ট্রোক করে মৃত্যুবরণ করে।

মৃত্যুকালে দুই মেয়ে এক ছেলে স্ত্রীসহ আত্নীয় স্বজনদের কান্নায় গ্রামের মধ্যে আবেগ অনুভূতি সৃষ্টি হয়।

মৃত প্রবাসীর বায়রা বজলুর রহমান বলেন, আমিসহ এক সাথে দুবাইতে আগামি ১০ তারিখে যাওয়ার কথা ছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আজ তিনি নাই।

স্থানীয় ইউপি সদস্য ইউসুফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Ni/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন