POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় মাদকদ্রব্য’সহ ভারতীয় নাগরিক গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৩ | সময়: ৩:৩১ অপরাহ্ণ

কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন পাঁচথুবী এলাকায় ৮৯ বোতল বিদেশী মদ ও ২৩ ক্যান বিয়ার’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-১১।

র‌্যাব-১১, এর একটি আভিযানিক দল ভোরে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন পাঁচথুবী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৮৯ বোতল বিদেশী মদ ও ২৩ ক্যান বিয়ার’সহ একজন ভারতীয় মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত ভারতীয় মাদক ব্যবসায়ী ভারতের ত্রিপুরা বক্সনগর সিপাহীজলা জেলার সুনামুড়া থানার কুলুবাড়ী গ্রামের আব্দুল মালেকের ছেলে কবির হোসেন (৩৬)।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন